বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইভিএম নিয়ে ব্যাপক প্রচারণা চালাবে ইসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা দূর করতে ব্যাপক প্রচারণায় যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে রেডিও, টেলিভিশন ছাড়াও মসজিদ-মন্দিরেও প্রচার চালানো হবে।

সোমবার অষ্টম কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ইভিএমের যিনি প্রকল্প পরিচালক, কর্নেল রাকিব তাকে দায়িত্ব দেওয়া হয়েছে টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) করার জন্য। জনগণ যাতে ইভিএম সম্পর্কে স্পষ্ট ধারণা পায় এবং কীভাবে ভোট দেবে এটি প্রচারিত হয়, এজন্য তারা কাজ করবেন এবং অল্প সময়ের মধ্যে কমিশনকে তারা কর্মপরিকল্পনা দেখাবেন। তারপর এটি আমরা প্রচারের ব্যবস্থা করবো।

তিনি আরো বলেন, অনেক কিছু থাকবে। টিভিসি ছাড়াও পত্র-পত্রিকা, মসজিদ-মন্দিরে আমাদের যে প্রচার, সেটি থাকবে। তারপরে শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের প্রচার থাকবে। বিভিন্ন ধরনের প্রচার থাকবে। এটি একটি সমন্বিত কর্মসূচি। এখন বিষয়টি হলো যে দায়িত্বটা দিয়েছি সেটি হলো আমাদের টিভিতে, বিভিন্ন চ্যানেলে, বিটিভিতে, আমাদের ফেসবুকে, সবজায়গায় প্রচার করার জন্য।

ইসি সচিব বলেন, ইভিএমের কোন বাটনে চাপ দেবেন, আবার অনেকের এই ধারণা থাকে যে, আমি কলা মার্কায় ভোট দিতে চাই, বাটনে টিপ দিলে আম মার্কায় ভোট চলে যেতে পারে। এরকম ধারণা জনগণের মাঝে বা কারো মধ্যে থাকতে পারে। এই ধারণাগুলো কেটে দেওয়ার (দূর করার) জন্য যতগুলো ডাউট আছে, সেগুলো প্রশ্নাবলি আকারে করে একটা টিভিসির মতো করবেন, করলে আমরা এটি প্রচার করবো। কাজটি ইভিএমের প্রকল্প পরিচালককে দিয়েছি। তিনি প্রস্তুত করে কমিশনকে দেখাবেন। কমিশন এটি দেখে সন্তুষ্ট হলে আমরা প্রচার করবো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD