বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আটকে পড়া শিক্ষার্থীদের নিয়ে চীন গেলো প্রথম ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

দেশে এসে করোনা মহামারির কারণে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে তাদের কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশি শিক্ষার্থীদের একটি বহর নিয়ে চীনের কুনমিংয়ে গেছে প্রথম চার্টার্ড ফ্লাইট। ঢাকায় চীনের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, এই শিক্ষার্থীদের চীনে ফিরিয়ে নিতে এভাবে আরও পাঁচটি চার্টার্ড ফ্লাইট আসবে। আগামী ১০ ও ২৪ অক্টোবর ঢাকা থেকে আরও দুটি চার্টার্ড ফ্লাইটে কুনমিংয়ে ফিরবেন শিক্ষার্থীরা। আর ২৮ সেপ্টেম্বর এবং ১২ ও ২৬ অক্টোবর ঢাকা থেকে গুয়াংজুতে ফিরবেন আটকে পড়া শিক্ষার্থীরা।

ছয়টি চার্টার্ড ফ্লাইটে প্রায় দেড় হাজার শিক্ষার্থী চীনে ফেরার কথা রয়েছে। প্রয়োজন হলে আরও ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২০২০ সালের মার্চে বিশ্বজুড়ে করোনা মহামারি দেখা দিলে বাংলাদেশে আসা শিক্ষার্থীরা আটকা পড়েন। এরপর সারাবিশ্বই করোনার সঙ্গে সংগ্রাম করছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও আটকে পড়া বাংলাদেশিরা চীনে তাদের ক্যাম্পাসে ফিরে যেতে পারছিলেন না।

এ নিয়ে বিভিন্ন আলোচনা ও দেন-দরবারের মধ্যে গত আগস্টে বাংলাদেশ সফরে আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার বৈঠকে আটকে পড়া শিক্ষার্থীদের প্রসঙ্গটি আলোচনায় আসে। তখন ওয়াং ই শিগগির বাংলাদেশের শিক্ষার্থীদের চীনের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন।

তার ওই ঘোষণার কয়েকদিন পর থেকেই বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দিতে শুরু করে ঢাকায় চীনের দূতাবাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD