বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

একসাথে প্রাণ গেলো ৩ সহপাঠীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় বাসের ধাক্কায় তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন– যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ ( ১৯), বাজেদুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। নিহতরা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহত সালমানের বাবা আলমগীর হোসেন বলেন, ‘এক মোটরসাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিল। পথে নতুনহাট ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দূরপাল্লার একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যায়। সালমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।’

আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘আমার ছেলেটা সম্প্রতি বখে যায়। ওকে আমি মোটরসাইকেল দিই না, ও বন্ধুদের সঙ্গে পালিয়ে গিয়ে আজকে কী পরিণতি হলো! আমার আর কেউ থাকলো না! ওদের জন্য ১০ বছর বিদেশে থেকেছি।’

নিহত আরমানের ভাই শিমুল হোসেন বলেন, ‘পাঁচ বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে ঝিকরগাছা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নতুনহাটে বাসের ধাক্কায় তারা ছিটকে পড়ে। এতে আমার ভাই আরমানসহ দুই জন ঘটনাস্থলে মারা যায়। আরেকজন হাসপাতালে মারা যায়। ওদের বাকি দুই বন্ধুকে এখনও খুঁজে পাওয়া যায়নি।’

এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রুপন সরকার বলেন, ‘মোটরসাইকেল আরোহী তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনকে হাইওয়ে পুলিশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সে মারা যায়। একজন ঘটনাস্থলে, অপর একজনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

এদিকে, খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালে ছুটে যান যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান। তিনি বলেন, ‘টিন এজার ছেলেরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালায়। এ গতির কারণে আজকে তিন কলেজছাত্রের প্রাণ গেলো। আমাদের অভিভাবকদের আরও সচেতন হতে হবে। অল্প বয়সী সন্তানদের চাওয়ামাত্র মোটরসাইকেল কিনে দেওয়া উচিত নয়। এবং তারা বন্ধুদের সঙ্গে কী করে বেড়াচ্ছে তা নজরে রাখতে হবে। বিশেষ করে, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ তাহলে অকালে এভাবে সড়কে প্রাণ ঝরবে না বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD