শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনের সংশোধিত প্রতিরক্ষা নতুন আইনে প্রভাব পড়বে প্রায় প্রতিটি খাতে মালয়েশিয়ায় ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভেবেচিন্তে ভোট দেবে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

 

ইউক্রেনের অখণ্ডতার পক্ষে ও রাশিয়ার প্রতি নিন্দা জানিয়ে জাতিসংঘের রেজুলেশনে ভোট দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহর ঢাকা সফর সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, আমরা পক্ষে-বিপক্ষে বা ভোটে বিরত থাকব কি না, সেটি আমি বলব না। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত আমরা ভোটগুলো অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দিয়েছি। যদি ভোট হয় তাহলে আমরা বিচক্ষণতার সঙ্গেই দেব।

বাংলাদেশের নিজস্ব নীতি আছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে ড. মোমেন বলেন, আমরা জাতিসংঘ সনদে বিশ্বাস করি এবং জাতিসংঘের সমর্থক। আমাদের দেশের স্বার্থের জন্য মঙ্গলজনক, আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, এমন সিদ্ধান্তই আমরা নেব।

যুদ্ধের ফলে বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের সমস্যা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা চাই এ যুদ্ধ বন্ধ হোক এবং একটি সমঝোতার মাধ্যমে এর সমাধান হোক। কারণ যুদ্ধটা অনেকদিন চলমান থাকলে আমাদের অনেক ক্ষতি হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD