বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে শিক্ষক পর্যন্ত মাদকের সঙ্গে জড়িত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত মাদকের সঙ্গে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টোলারেন্স ঘোষণা করেছেন।সেই জিরো টলারেন্সকে সামনে রেখেই র‌্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করে আসছে।

ডিজি বলেন, ‘যেখানে মাদক থাকে, সেখানে অবৈধ অস্ত্রসহ নারী পাচারের মতো নানা অপকর্ম হয়ে থাকে। কোনো মাদক ব্যবসায়ীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটি সেক্টরে মাদকের প্রভাব পড়ছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর সদর দপ্তরে উদ্ধার হওয়া প্রায় ৩৭ কোটি টাকার বিদেশি মদ ধ্বংস করা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকদ্রব্য ধ্বংস অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস, জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. ইমরান মোল্লা, শাসসুর রহমান, মো. নূর মহাসিন ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল, র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান প্রমুখ।

র‌্যাব ডিজি বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার পাশাপাশি সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সমাজের সব স্টেক-হোল্ডারদেরকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দেশ থেকে মাদক নির্মূল সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাই মাদক নির্মূলে সমাজের সব স্তরের সচেতনতা বৃদ্ধিসহ আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD