বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রতি ওয়ার্ডকে দশটি জোনে ভাগ করে মশক নিধন কার্যক্রম হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

প্রতিটি ওয়ার্ডকে দশটি জোনে ভাগ করে মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনকে লোকবল ও পর্যাপ্ত ওষুধ বরাদ্দ দেওয়া হয়েছে। তারা কাজ করছেন, তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বৃহস্পতিবার মহাখালী ডিএনসিসি হাসপাতালা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য বা মশক নিধন কার্যক্রমকে আরও বেগবান করার জন্য পর্যাপ্ত পরিমাণে লোকবল দেওয়া হয়েছে। সঠিক ওষুধ নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে, এমন কোনো ওষুধ ছিটানো যাবে না, যান মাধ্যমে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে, সেরকম কোনো ওষুধ দেওয়া যাবে না।

বাসার ছাদ বাগানে স্বচ্ছ পানি জমে থাকছে, মশার জন্ম নিচ্ছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, ছাদ বাগান আমরা নিরুৎসাহিত করছি না। ছাদ বাগানে গিয়ে আমরা গিয়ে ঠিক করতে পারবো না। এজন্য আপনাদের সচেতন হতে হবে, সেখানে নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে মশা বংশ বিস্তার করতে না পারে। এছাড়া এসির জমা পানি, আঙ্গিনায় থাকা টায়ার, টিউব, পরিত্যাক্ত পাত্র পড়ে থাকে, যেগুলোতে পানি জমে মশা বংশ বিস্তার করে। এগুলোর জন্য আপনাকে সচেতন হতে হবে। তাহলে অনেকাংশেই মশার বিস্তার লাভ কমে আসবে। সবাই মিলে সচেতন না হলে উদ্যোগ গ্রহণ না করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া কঠিন কাজ। ডেঙ্গু নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এটা মোকাবিলা করতে হবে আমাদের। সম্মিলিত প্রচেষ্টাই পারে ডেঙ্গু মোকাবিলা করতে। মহাখালী ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ডিএনসিসি হাসপাতালেত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেলে শফিকুর রহমানসহ ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD