বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় বাস-পিকআপ সংঘর্ষে চালক-হেলপার নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

রাজধানীর পোস্তগোলা ব্রিজে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপের চালক মো. রাসেল মোল্লা এবং হেলপার কামরুল ইসলাম।রাসেল মোল্লার বাড়ি বরিশালের বানারীপাড়া থানায়। তার বাবার নাম মুকুল মোল্লা। আর কামরুল ইসলামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। তার বাবার নাম গোলাম মোস্তফা।

স্থানীয়রা জানায়, পোস্তগোলা ব্রিজের ওপর রাইদা পরিবহণের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পিকআপের চালক ও সহকারী। গুরুতর আহত অবস্থায় পিকআপের চালক ও তার সহকারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন পথচারী। কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে বিক্ষুব্ধ জনতা।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনার পর মারা গেছেন। তাদের কাছে থাকা ভোটার আইডি কার্ড থেকে নাম-পরিচয় জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD