বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কারাভোগের পর ভারত থেকে দেশে ফিরলেন ২৬ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

ভারতে ৩ মাস কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ২৬ বাংলাদেশি জেলেকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে ২৬ বাংলাদেশি জেলেকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ আগস্ট বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়েন বাংলাদেশি ২৬ জেলে। পরে তারা সমুদ্রে ভাসতে ভাসতে ভারতীয় জল সীমানায় পৌঁছলে সে দেশের কোস্টগার্ড তাদের আটক করে। পরে তাদের পাঠানো হয় ভারতের কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাডসেন্টার শেল্টার হোমের নিরাপত্তা হেফাজতে।

ফেরত আসা জেলেদের বাড়ি পিরোজপুর ও বরগুনা জেলায়।

ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার শেখ মারেফাত তারিকুল ইসলাম জানান, ভারতে ৩ মাস কারাভোগের পর ‘বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ২৬ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করা হয়। ফেরত আসা বাংলাদেশি ২৬ জেলে ভারতের কাকদ্বীপের ফ্লাডসেন্টার নিরাপত্তা হেফাজতে ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ২৬ বাংলাদেশি জেলেকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD