বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যুবলীগের মহাসমাবেশ ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

আগামী শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠান উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকাগুলোর রাস্তা বন্ধ অথবা রোড ডাইভারশন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (০৯ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার ডিসি মো. ফারুক হোসেন বিষয়টি জানিয়েছেন।

ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কাটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং এলাকা/রোড পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

অনুষ্ঠান উপলক্ষে আগত গাড়ি যে এলাকাগুলোতে পার্কিং করবে: মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি); মলচত্ত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চতুর ক্রসিং হতে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; পলাশী ক্রসিং হতে নিলক্ষেত ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; সবজি বাগান হতে নেভাল গ্যাপ পর্যন্ত; সুগন্ধা হতে অফিসার্স ক্লাব ক্রসিং পর্যন্ত; হলি ফ্যামিলি হাসপাতাল গলি; নেভাল গেইট এলাকা; হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর বিপরীত পাশে; মিন্টো রোড ক্রসিং হতে পুলিশ ভবন ক্রসিং ও দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD