মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

করোনা মোকাবিলায় ১৭৩ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টাকে সহায়তা করতে নতুন করে ১৭৩ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১৫ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র সরকার দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে দেওয়া এই অর্থ সহায়তা দিয়ে ঢাকায় বসবাসরত দরিদ্র ১ লাখ মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা দিতে পেরে গর্বিত। আমি অত্যন্ত খুশি যে, ইউএসএআইডি-র মাধ্যমে নতুন এই তহবিল দিয়ে ঢাকায় বসবাসরত অভাবী ও ক্ষুধার্ত হাজার হাজার মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হবে। এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের চলমান প্রচেষ্টায় আরো একটি উপায়ে অংশীদার হলাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD