বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হিলি সীমান্তে রেড অ্যালার্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

ঢাকার আদালত থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া দুই জঙ্গি যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান।

সূত্র জানায়, চেকপোস্ট ও সীমান্তে অবৈধপথ দিয়ে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থানা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

হিলি ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান বলেন, চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যারা ভারত যাচ্ছে তাদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে অনুমতি প্রদান করা হচ্ছে। ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত অফিসাররা প্রতিটি পাসপোর্ট সতর্কতার সঙ্গে দেখে সীল মেরে ভারত যাওয়ার অনুমতি প্রদান করছেন। সন্দেহভাজন লোকদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সীমান্তে রেড অ্যালার্ট ঘোষণার নির্দেশনা পেয়েছি। নির্দেশ আসার পর পরই গোটা সীমান্ত এলাকায় ব্যাপক সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন থেকে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সুনামগঞ্জের ছাতকের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারীর আবু ছিদ্দিক সোহেলকে ছিনতাই করে নিয়ে যায় তাদের সহযোগী জঙ্গিরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD