বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক হয়েছে আওয়ামী লীগ নেতাদের। সোমবার রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের গুলশানের বাসায় এ বৈঠক হয়।

শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা একসঙ্গে নৈশভোজ করেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য প্রসারসহ নানা বিষয়ে আলাপ করেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় ডিনারের দাওয়াত ছিল এটি। এমনিতেই কুশল বিনিময় ও আলাপচারিতা হয়েছে, আমাদের দু’দেশের মধ্যে সম্পর্ক যেন আরও গভীর হয়, সে বিষয়ে কথা হয়েছে।

তিনি আরও বলেন, আমি বলেছি- আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রামে বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। সেখানে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। অ্যামেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তারা জানাতে পারে যে, এখানে সুবিধা আছে, বিনিয়োগ করতে পারে।

হানিফ বলেন, রাষ্ট্রদূত বলেছে, তারা বিষয়টি জানে। তবে এখানে বিনিয়োগকারীদের কিছু সমস্যা আছে। কারণ আমাদের এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিছু কিছু সমস্যা হয়, যেকোনো কাজ দেরিতে হয়। আমি বলেছি, সরকার চেষ্টা করছে এগুলো আরও দ্রুত ও সহজ করতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD