বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রসিক নির্বাচনে অনিয়ম করতে দেওয়া হবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কোনো অনিয়ম করতে দেওয়া হবে না।

ইভিএম নিয়ে প্রার্থীদের মধ্যে কোনো সন্দেহ নেই। সোমবার রাত ৯টায় রংপুর শিল্পকলা একাডেমিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, এই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব পক্ষ মিলে আমরা চেষ্টা করব সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। রসিকের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। ইভিএমের স্বচ্ছতার বিষয়টি তাদের বুঝিয়ে দিয়েছি। তারা আশ্বস্ত হয়েছেন।

তিনি বলেন, ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই। তবে অনেক সময় ইভিএম মেশিন স্লো হয়। সেটিও তাৎক্ষণিকভাবে সমাধানের ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, রসিকে ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি আমাদের আছে। কেউ যদি সুন্দর পরিবেশকে নষ্ট করার পাঁয়তারা করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিইসি বলেন, ইভিএমের মাধ্যমে ভোটারদের কাছ থেকে জোর করে ভোট নেওয়া যায় এটা সত্য। যিনি ভোটার, তাকে ভোট প্রয়োগ করতে দিতে হবে। ভোটাধিকার থেকে বিরত রাখা যাবে না। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, রসিকের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন প্রমুখ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD