বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: মেট্রোরেলে তরুণদের অভিনব প্রতিবাদ

করোনায় সোহরাওয়ার্দীর সাবেক পরিচালকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. একেএম মুজিবুর রহমান মারা গেছেন। মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

দেশবরেণ্য এ মেডিসিন বিশেষজ্ঞ করোনা পজিটিভ হয়ে হাসপাতালে প্রায় তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) মুখপাত্র ও যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মুজিবুর রহমান এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

এফডিএসআর হিসাব অনুযায়ী, এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জন চিকিৎসক মারা গেলেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৫ জন চিকিৎসক।

এদিকে সরকারি হিসাব অনুযায়ী, সোমবার সকাল ৮টা নাগাদ দেশে ৯০ হাজার ৬১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২০৯ জন।

ডা. মুজিবুর রহমানকে দাফনের জন্য সাতক্ষীরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD