বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার একটি বাসায় মো. মেহেদী ইসলাম মবিন (২৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

মেহেদী ইসলাম মবিন বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন বলেন, আমরা খবর পেয়ে খিলগাঁও মেরাদিয়া ক্যাসেট ফ্যাক্টরি গলিতে যাই। সেখানে মেহেদী ইসলাম মোবিন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা নিহতের আত্মীয়স্বজনের কাছ থেকে জানতে পেরেছি কিছুদিন আগে মেহেদীর মা মাজেদা বেগম মারা যান। তারপর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। গতকাল রাতে যেকোনো সময় নিজ কক্ষে আত্মহত্যা করেন তিনি।

এসআই বলেন, মেহেদীর গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার মানিক দিয়া গ্রামে। তিনি মো মাহমুদুল ইসলামের ছেলে। খিলগাঁও মেরাদিয়া ক্যাসেট ফ্যাক্টরি গলির একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD