বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্থবির আকাশপথ, ভুলে ঢাকার ফ্লাইট গেল মিয়ানমার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে স্থবির ছিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এর ফলে মধ্যরাত ও ভোরে ৩টি ফ্লাইট নামতে পারেনি ঢাকায়। এর মধ্যে একটি বিমান অবতরণ করেছে মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে।

রাত ২টা থেকে কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দৃশ্যমান ছিল না। এর ফলে বিপাকে পড়তে হয় বেশ কয়েকটি বিমানকে।

জানা যায়, দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর খেয়ে কুয়েত ও সৌদি আরব থেকে আসা দুটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে ও মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়ার ফ্লাইট মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম বন্ধ ছিল। প্রায় ৬ ঘণ্টা পর ফ্লাইট উড্ডয়ন শুরু হয়। এছাড়া কুয়াশাচ্ছন্ন থাকা অবস্থায় ঢাকায় আসা ফ্লাইটগুলোকে আশপাশের বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

বিমানবন্দর জানায়, মধ্যরাতে ও ভোরে ৩টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে চলে যায়। পাশাপাশি উড্ডয়নের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোর শিডিউল লণ্ডভণ্ড হয়ে যায়। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে ঢাকা থেকে প্রায় ১৫-২০টি ফ্লাইট সঠিক সময়ে উড্ডয়ন করতে পারেনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD