শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোবাইল না দেওয়া শিক্ষার্থীর আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে তাসফিয়া জান্নাত তিথি (১৭) নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলান্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার চাঁদনগর এলাকার দুইতলা বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পলিশ।

তাসফিয়া জান্নাত তিথি ওই এলাকার মাসুম আহম্মেদ তানসেন ও রাজদুলারী দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

স্বজনেরা জানান, আগের দিন সন্ধায় তিথি পড়ার টেবিলে বসে মোবাইলে ফেসবুক চালাচ্ছিল। এনিয়ে মা তাকে অনেক বকাবকি করেন। পরে রাতের খাবার খেয়ে দরজা বন্ধ করে সে ঘুমাতে যায়। পরের দিনি সকাল ১১টার দিকে অনেক ডাকডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিদের ডাকেন তার মা। পরে প্রতিবেশিরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয় অতিরক্তি পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। সবকিছু পর্যবেক্ষণ করে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্বজনদের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD