বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বঙ্গবন্ধু রেলসেতুর পণ্য নিয়ে মোংলা বন্দরে এমভি জুপিটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জের যমুনা নদীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতুর মেশিনারি নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি জুপিটার।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে জাহাজটি। জাহাজটিতে স্টিলের পাইপসহ ৩ হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে।

গেল ১৩ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে এসব পণ্য নিয়ে রওনা হয়েছিল জাহাজটি। এর আগে ২২ জানুয়ারি ৩ হাজার ৩৫৩ দশমিক ৩৮৯ মেট্রিক টন স্টিলের পাইপসহ মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে এসেছিল ‘এমভি কুই ইয়া শান জাহাজ’।

বিদেশি জাহাজ এমভি জুপিটারের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড শিপিং লিমিটেড খুলনার ব্যবস্থাপক শওকত আলী বলেন, জাহাজটিতে আসা পণ্য খালাস শুরু হয়েছে। খালাস শেষে নৌপথে পণ্যগুলো সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এলাকায় পৌঁছানো হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, সরকারের নানা পদক্ষেপে মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে। যার কারণে দেশে চলমান নানা মেগা প্রকল্পের পণ্য ও মেশিনারিজ মোংলা বন্দর দিয়ে আসছে। আশা করি মোংলা বন্দরের এই পণ্য আসার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD