বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: মেট্রোরেলে তরুণদের অভিনব প্রতিবাদ

বাণিজ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির করোনাভাইরাস সংক্রমণের ফলাফল পজিটিভ এসেছে।

আজ বুধবার সন্ধ্যায় তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হচ্ছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল লতিফ বকশী বিকেল সাড়ে পাঁচটায় মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

লতিফ বকশী জানান, লক্ষণ থাকায় ঈদের আগে একবার বাণিজ্যমন্ত্রীর করোনা পরীক্ষা করা হয়েছিল। তখন ফলাফল নেগেটিভ এসেছিল। সম্প্রতি আবার তাঁর লক্ষণ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। কিন্তু এবার ফলাফল পজিটিভ আসে।

বিকেল সাড়ে পাঁচটার দিকে বাণিজ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান লতিফ বকশী। তিনি আরও জানান, সুস্থ না হওয়া পর্যন্ত বাণিজ্যমন্ত্রী হাসপাতালেই থাকবেন। সুস্থতার জন্য বাণিজ্যমন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD