বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিস্ফোরণ হওয়া ভবনে ফের উদ্ধার কাজ শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

সিদ্দিক বাজারে বিস্ফোরণ হওয়া ভবনটিতে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু হয়।

এর আগে সন্ধ্যা সাত ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ভবনটি বড় দুর্ঘটনার আশঙ্কায় উদ্ধারকাজ স্থগিত করেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিস্ফোরণের কারণে ভবনের কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজউক, সেনাবাহিনীর টিম আমার পাশে দাঁড়ানো, তারা সবাই বলছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কাজ করছে। একটু স্টেবল মনে হলে তখন ভেতরে প্রবেশের চেষ্টা করা হবে। আমরা আপাতত সেনাবাহিনীর সহায়তায় থ্রোলিং করে ভেতরে ঢোকার চেষ্টা করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD