শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সৌদি আরবে প্রীতি ম্যাচে জামালদের প্রতিপক্ষ মালাউই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

চলতি মাসের শেষ দিকে সিলেটে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ ও জুনে ভারতে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করতে সৌদি আরব গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বর্তমানে মদিনা শহরে অনুশীলন করছে জামাল ভুঁইয়ারা।

সৌদিতে অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলে আগেই জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচ দুটি আয়োজনের কথা জানালেও প্রতিপক্ষ নিশ্চিত ছিল না। অবশেষে দুটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ পেয়ে গেছে বাংলাদেশ।

আগামী ১৫ মার্চ আফ্রিকার দেশ মালাউইয়ের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি হবে সৌদির স্থানীয় ক্লাব ওহুদ মদিনা এফসির বিপক্ষে।

বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, ‘আমাদের দল সৌদি আরবে অনুশীলনরত রয়েছে। আফ্রিকান দেশ মালাউই সেখানে অবস্থান করছে। সে হিসেবে উভয় দলের আগ্রহ ও সম্মতির ভিত্তিতে সৌদির মাটিতে অনুষ্ঠিত হবে একটি প্রীতি ম্যাচ। পরবর্তীতে মালাউই জাতীয় দল ছাড়াও মদিনার ক্লাব ওহুদ মদিনা এফসির সঙ্গেও বাংলাদেশ একটি ম্যাচ খেলবে।’

মালাউই দেশের নামটি অপরিচিত হলেও ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশের র‍্যাংকিং যেখানে ১৯২, সেখানে মালাউই এর অবস্থান ১২৪।

এদিকে মালাউই এবং বাংলাদেশের ম্যাচটি ফিফা উইন্ডোর বাইরে হলেও ফিফা টায়ারে অন্তর্ভুক্ত হবে বলেও জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

এর আগে সৌদির স্থানীয় কোনো দলের সঙ্গে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিল বাফুফে। তাই আফ্রিকার একটি জাতীয় দলের সঙ্গে খেলার সুযোগটি বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া। যা বাংলাদেশের জন্য বেশ উপকারী হবে বলে মনে করছে বাফুফে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD