শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মেঘ সরিয়ে ঝলমলে তমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। এক যুগের অভিনয় ক্যারিয়ারে অনেক সিনেমায় দেখা গেছে তাকে। রূপের দ্যুতি আর অভিনয় গুণে দর্শকদের নজর কাড়েন তিনি। মাঝে কাজের চেয়ে বিয়েবিচ্ছেদ নিয়ে অধিক সময় খবরের শিরোনাম হয়েছেন। তবে সবকিছু পেছনে ফেলে ফের কাজে সরব হয়েছেন এই অভিনেত্রী।

গত ৩ মার্চ মুক্তি পায় তমা অভিনীত ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্মটি পরিচালনা করেন রায়হান রাফি। লোভ, কাম, হিংসা, নৃশংসতা ও আতংকের গল্পে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তমা। নেটিজেনদের মতে— এর আগে তমাকে এ রকম ভয়ংকর এবং ভিন্নধর্মী চরিত্রে দেখা যায়নি। সময়ের আলোচিত এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তমা মির্জার অভিষেক ঘটে। তারপর সিনেমায় নিয়মিত অভিনয় করেন। সহশিল্পী হিসেবে পেয়েছেন ঢাকাই সিনেমার প্রথম সারির নায়ক শাকিব খান, আমিন খান, কাজী মারুফ, রোশানসহ অনেককে ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় অভিনয় করেন তমা মির্জা। এটি পরিচালনা করেন শাহনেওয়াজ কাকলী। এ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি ২০২২ সালে ‘আনন্দী’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন তমা মির্জা। এটি পরিচালনা করেন মাহমুদ হাসান শিকদার। এতে তার সহশিল্পী ছিলেন রোশান। একই বছর ‘৯ এপ্রিল’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেন তমা। এতে তার সহশিল্পী ছিলেন সোহেল মণ্ডল, জাকিয়া বারী মম

কিছু দিন আগে রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তমা মির্জা। এ সিনেমায় আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। ২০১৯ সালে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে ঘর বাঁধেন তমা মির্জা। ২০২০ সালের শেষের দিকে তাদের সংসারে ভাঙনের সুর বেজে ওঠে। এই দম্পতির পারিবারিক বিরোধ মামলা পর্যন্ত গড়ায়। দাম্পত্য কলহের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তমা। তবে সবকিছু ছাপিয়ে এখন রুপালি পর্দায় আলোর দ্যুতি ছড়াচ্ছেন তমা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD