শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনায় সাড়ে ৪ লাখ মানুষের মুত্যু!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

কোভিড-১৯ মহামারী সবকিছু স্তব্ধ করে দিচ্ছে। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজারও মানুষ। আক্রান্ত হচ্ছে হাজার হাজার। ইতিমধ্যে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে চার লাখেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৪ লাখ। শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে আসা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানিয়েছে।

সবশেষ তথ্যে ওয়ার্ল্ডওমিটারস জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ২৫৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ২২৪ জন। আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ২৭০ জন।

বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশেরই বেশি যুক্তরাষ্ট্রের, দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ২০ হাজার ছুঁই ছুঁই, আক্রান্ত ২২ লাখ ৩৪ হাজার মানুষ। সাড়ে ৪৬ হাজারের বেশি মৃত্যু নিয়ে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাজ্য। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের মৃত্যু ৪২ হাজার ছাড়িয়েছে।
৩৪ হাজার ৪৪৮ মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে কানাডা। এর পরেই ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ৫৫৭ জন।

বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৪ লাখ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ।

এ তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ২২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে।
দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল ৯ লাখ ৬০ হাজার। ৫ লাখ ৫৩ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে আছে রাশিয়া। এর পরেই ভারতে আক্রান্ত ৩ লাখ ৬৭ হাজারের বেশি লোক। দেশটিতে মারা গেছেন ১২ হাজার ২৬২ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যের আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই করছে।

এদিকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছুঁই ছুঁই করছে। এর মধ্যে মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD