মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ রাশিয়ার নির্বাচনে আবারও জিতল পুতিনের দল, যা বলছে চীন বাস ভাড়া কত বাড়ানোর প্রস্তাব দেওয়া হলো

রাজীবপুরে ক্ষেতের ফসল খাওয়া নিয়ে সংঘর্ষ তিন জন আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : রাজীবপুর উপজেলায় ছাগলে ক্ষেতের ফসল খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের শিকারপুর গ্রামে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন বেলাল হোসেন(৫০) তার স্ত্রী নুরজাহান (৪০) ও পুত্র হারুন (১৪)।আহতরা রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল কুদ্দুস বলেন,আহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।হারুন ডান কানে কম শুনতে পাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

গ্রামবাসী ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,মঙ্গলবার বিকেলে একই গ্রামের ইমান আলীর ছেলে বদিউজ্জামানের ছাগল বেলাল হোসেনের পাটক্ষেতে গিয়ে ফসল খেয়ে ফেলে। ছাগলটি আটক করে স্থানীয় খোঁয়াড়ে নেওয়ার সময় বদিউজ্জামান এবং তার ভাই মোগরব আলী, মেনহাজ আলী ও কালাম আচমকা মারপিট শুরু করে বেলাল হোসেনকে।বেলালকে রক্ষার করতে এগিয়ে আসলে তার স্ত্রী ও সন্তানকেও মারপিট করে বদিউজ্জামান ও তার ভাইয়েরা।

পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে আহতরা রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে মারপিটের স্বীকার হওয়া বেলাল হোসেনের ভাই নুরুন্নবী বাদি হয়ে আজ বুধবার ঢুষমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মোঃরুহানী বলেন,লিখিত অভিযোগ পেয়েছি মোহনগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।সরেজমিন তদন্ত করে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD