বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

এলিফ্যান্ট রোডে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন নয়তলা শেলটেক মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD