বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিতে মাঠে নামছে ফায়ার সার্ভিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

আগুন ও বিপদের ঝুঁকিতে থাকা মার্কেটগুলো চিহ্নিত করার জন্য আজ (বৃহস্পতিবার) থেকে অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (৫ এপ্রিল) আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার পরিদর্শনকালে সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এতথ্য জানান।

ডিজি বলেন, গাউছিয়া ও রাজধানী সুপার মার্কেটসহ ঢাকায় বেশ কিছু ঝুঁকিপূর্ণ মার্কেট আছে। আমরা ৬ এপ্রিল থেকে মার্কেট সার্ভে শুরু করব এবং এসব মার্কেটে নোটিশ দিতে শুরু করব। জাতীয় কোড অনুযায়ী এসব মার্কেটে [একাধিক] প্রবেশ কিংবা বাহির হওয়ার পথ এবং অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকতে হবে।

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই পদক্ষেপ নিতে যাচ্ছে ফায়ার সার্ভিস।

এদিকে, রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ফায়ার সার্ভিসের দাবি, ২০১৯ সালের ১ এপ্রিল অগ্নি নিরাপত্তার দিক থেকে বঙ্গবাজার পোশাক বাজারকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD