বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

চকবাজারে সিরামিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

রাজধানীর চকবাজারে সিরামিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট।

মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা ভবনের পাঁচতলায় একটি সিরামিক গোডাউনে আগুন লেগেছে।

আগুনের কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানানে পারেননি তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD