বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

ভোলা-চরফ্যাশন সড়কের বক্সখালি এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা সিএনজির যাত্রী ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। প্রাথমিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন জানান, সোমবার দুপুরে বোরহানউদ্দিন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভোলার দিকে আসছিল। এ সময় বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও আর দুজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD