বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আনন্দ ভ্রমণের জন্য আজ চলছে মেট্রোরেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

আনন্দ ভ্রমণের জন্য পবিত্র ঈদুল ফিতরের দিন চলছে দেশের দ্রুতগতির বিদ্যুৎ চালিত মেট্রোরেল। ঈদের দিন রাজধানীবাসী যেন মেট্রোরেলে আনন্দ ভ্রমণ করতে পারে সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রেন চলাচলের সময়ে আনা হয়েছে পরিবর্তন।

শনিবার (২২ এপ্রিল) মেট্রোরেল পরিচালনা কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, শুধুমাত্র ঈদুল ফিতরের দিন যাত্রীদের সুবিধার্থে এবং আনন্দ ভ্রমণের লক্ষে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪ ঘণ্টা মেট্রোরেল চালানো হবে। একই সঙ্গে ২১ থেকে ২৩ এপ্রিল মেট্রোরেল চলবে ২০ মিনিট পরপর।

ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমকে জানান, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁ এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

শুধুমাত্র ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। আগামী ২৪ এপ্রিল থেকে প্রতিদিন আগের মতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁও এ ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিট পরপর চলাচল করবে। সাপ্তাহিক বন্ধ থাকবে আগের মতোই মঙ্গলবার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD