বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ভেসে আসা ট্রলারে ১০ মরদেহের বেশির ভাগই হাত-পা বাঁধা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা ট্রলার থেকে উদ্ধার করা ১০ মরদেহের বেশিরভাগই ছিল হাত-পা বাঁধা ও অর্ধগলিত অবস্থায়। মরদেহগুলো পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন অফিসার খান খলিলুর রহমান জানান, রোববার দুপুরে ভেসে আসা ট্রলারটি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু বেশিরভাগই মরদেহের হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মাছ রাখার যে ফ্রিজ বা বিশেষ যে চেম্বার ট্রলারে রয়েছে, সেখানে ঢুকিয়ে রাখে দুর্বৃত্তরা। এটি নিছক কোনো দুর্ঘটনা নয়। ইতোমধ্যে উদ্ধারকৃত মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পান। শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন রাতে জেলেরা ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসেন। পরে সেখানে এনে রোববার সকালে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়।

কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রোববার দুপুরে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ট্রলারটি এখনও সাগরে রয়েছে। আমাদের টিম সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। মরদেহগুলো পচে ও গলে কঙ্কালে পরিণত হয়েছে। পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, প্রায় দুই সপ্তাহ আগে মহেশখালী থেকে ১৬ জন জেলে নিখোঁজ ছিল। এসব মরদেহ তাদের কারও কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD