বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: মেট্রোরেলে তরুণদের অভিনব প্রতিবাদ

করোনায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃতের সাংখা দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ৫২০ জন। আক্রান্ত হয়েছেন মোট ৮৪ লাখ ৫৩ হাজার ৮০ জন, এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪১ লাখ ৩৪ হাজার ২১০ জন।

বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৮৭ হাজার ৮৭৬ জন। মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ৩৮১ জন। সুস্থ হয়েছেন প্রায় ছয় লাখ।

সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ১৪২ জন। মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৭৪৮ জনের, সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৫ লাখ ৩০ হাজার মানুষ।

বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ রাশিয়া। সেখানে অন্তত ৫ লাখ ৬০ লাখ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৭ হাজার ৬৫০ জন, সুস্থ ৩ লাখ ১৩ হাজার।

আক্রান্তের হিসাবে বিশ্বের মধ্যে চতুর্থ ও এশিয়ায় সবার শীর্ষে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৯৪৬ জন, মারা গেছেন ১২ হাজার ২৩৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৯৪ হাজার রোগী।

সংক্রমণের হিসাবে বর্তমানে ১৭তম অবস্থানে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রকাশিত তথ্যমতে, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জন। মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন। সুস্থ হয়েছেন অন্তত ৪০ হাজার ১৬৪ জন।

লাইটনিউ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD