বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ভূমি অফিসের তহসিলদারসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা তানজিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন পৌনে ১০টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতারা হলেন, ফুলবাড়ি উপজেলার এলোয়ারী ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার বাবুল হোসেন (৫৫) ও কম্পিউটার অপারেটর সোহান (২৮)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে দুজন মোটরসাইকেলে অফিসে যাচ্ছিল। এ সময় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তহসিলদার বাবুল হোসেন ও তার ভাগিনা কম্পিউটার অপারেটর সোহান মারা যান।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এনামুল হক জানান, বুধবার সকালে এ খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের নিচ থেকে দু’জনের মরদেহ বের করেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালক ও স্টাফরা পালিয়ে যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD