জয়পুরহাটে যাত্রীবাহী একটি বাস উল্টে ২৯ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ২১ জনের পরিচয় পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের গতনশহরে এ দুর্ঘটনা ঘটে।
পরিচয় পাওয়া ২১জন যাত্রী হলেন- চাঁন মিয়া (৪০), রমজান আলী (৩০), মোছাঃ মৌসুমী (২৪), মোছাঃ লিজা (১৮), শাপলা (২৩), আবু হানিফা (৩০), রিপন (৩২), মারুফা (৩০), পয়কাম আলী (৩৫), আশা মনি (২৩), মাসুদা (৩২), শিউলি (২০), জিসান (১৮), রিয়া (১৫), রনি (১৫), রফিকুল ইসলাম (৫০), ইশতিয়াক (২২), মাহাবুল (২৩), ফাতেমা (২০), বাকের আলী (২৮) এবং হাজেরা বেগম (২৩)। এছাড়াও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যারা। এ বাসটি ঠাকুরগাঁও থেকে ছেড়ে ঢাকার উদ্দ্যেশে যাচ্ছিল।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দ্যেশে আনাস এন্টারপ্রাইজ নামের একটি বাস ৬৩ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। বাসটি জয়পুরহাট সদর উপজেলায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গতনশহর নামক এলাকায় সড়কের উপরে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থল হতে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায় ফায়ার সার্ভিস।
এ ব্যাপারে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে।