বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ঈদের মাসে সড়কে মৃত্যু ৪৫১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

এপ্রিলে দুই হাজার ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৪৫১ জন মারা গেছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দুই হাজার ৫২৭ জন। রবিবার (৩০ এপ্রিল) সেভ দ্য রোডের প্রকাশিত প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমে প্রচারিত খবরের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেলের দুর্ঘটনা বিবেচনা করলে গত মার্চ মাসের চেয়ে ৫৫.৫৩ শতাংশ দুর্ঘটনা কম ছিল। আহত এবং নিহত ঘটনাও ছিল অর্ধেকের চেয়ে কম। এপ্রিলে ৪৩১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৪৩৫ জন।

প্রতিবেদনে আরো বলা হয়, ৬৪৫টি ট্রাক দুর্ঘটনায় আহত ৩৬৮ এবং নিহত হয়েছেন ৪৩ জন, ৮০৮টি বাস দুর্ঘটনায় আহত ৯৪৩ এবং নিহত হয়েছেন ২৮২ জন হয়েছেন। তিন চাকার বিভিন্ন ধরণের বাহনে ৬২২টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৮১ এবং নিহত হয়েছেন ৮৯ জন।

এপ্রিল মাসে ছিল ঈদ উল ফিতর। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কোটি কোটি মানুষ বাড়ি ফেরে। আবার ছুটি শেষে ফিরেছে কর্মস্থলে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD