বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

এবার হাইকোর্টে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মে, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলম। আজ রবিবার (৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়েছে বলে জানান সাবেক এ মেয়র। কালের কণ্ঠকে তিনি বলেন, “রিটটি ফাইল করা হয়েছে।”

এর আগে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল-ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট দায়েরের অনুমতি নেওয়া হয়। এই বেঞ্চেই ক্রম অনুযায়ী রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলমের আইনজীবী নকিব সাইফুল ইসলাম।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর গত ৩০ এপ্রিল গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আপিল করেন জাহাঙ্গীর আলম। গত ৪ মে ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লব প্রার্থী জাহাঙ্গীরের আপিল আবেদন খারিজ করে দেন।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD