শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বে করোনায় আরও ১০৪ জনের মৃত্যু ও কমেছে শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬৪৬ জন। সুস্থ হয়েছেন ৬০ হাজার ৭৪২ জন।

সোমবার (৮ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২৯ জনের এবং আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮১১ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭৪২ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৯০৮ জন এবং মারা গেছেন ৪ জন। জাপানে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৪৩৬ জন এবং মারা গেছেন ৯ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন ৬ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ জন বং মারা গেছেন ২০ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৪৭ জন এবং মারা গেছেন ৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছে ৫১৮ জন এবং মারা গেছে ১১ জন। আফগানিস্তানে আক্রান্ত হয়েছে ৫৮০ জন এবং মারা গেছে ৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭৭ লাখ ৯৪ হাজার ৯০২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭১ হাজার ২৪ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২ লাখ ৫২ হাজার ৭৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD