বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আবারও হাইকোর্টে জামিন চাইলেন মিন্নি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি আবারও হাইকোর্টে জামিন চেয়েছেন।

মিন্নির আইনজীবী মো. শাহীনুজ্জামান আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত বছরের ১৬ অক্টোবর মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। চলতি বছরের ১১ জানুয়ারি বিচারপতি শেখ হাসান আরিক ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেন।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান আলোচিত এ হত্যামামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি ৬ আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। বাকি ৪ জনকে খালাস দেওয়া হয়।

একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। ৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা আপিল করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD