পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ বুধবার (১০ মে) তিন ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর মগবাজার, মালিবাগসহ আশপাশের এলাকায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য ১০ মে (বুধবার) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট তিন ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, ওই সময় নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।