বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

যুবলীগ নেতাকে নির্যাতন, প্রত্যাহার হ‌লেন সেই ওসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত্যাহার করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হো‌সেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১০ মে) ওসি কামাল হো‌সেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক। এ সময় দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ আদালত অভিযোগটি এজাহার হি‌সে‌বে গ্রহণ করতে ঠাকুরগাঁও পুলিশ সুপারকে নির্দেশ দেন।

আদালতের দেওয়া অভিযো‌গে অভিযুক্তরা হ‌লেন, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হো‌সেন, উপ-পরিদর্শক খোকা চন্দ্র রায়, সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোতা‌লেব, উপ-পরিদর্শক হা‌ফিজ ও সদর থানার অপরা‌শেন ইনচার্জ মো. ল‌তিফ।

জানা গেছে, গত ২৯ এপ্রিল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভি‌যোগ ওঠে‌। এতে তার বাম হাত ভেঙে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হো‌সেন জানান, প্রশাসনিক কারণে সদর থানার ওসি কামাল হো‌সেন‌কে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হ‌য়ে‌ছে। তার স্থলে তদন্ত ওসি জিয়ারুল ইসলাম‌কে ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD