মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ রাশিয়ার নির্বাচনে আবারও জিতল পুতিনের দল, যা বলছে চীন বাস ভাড়া কত বাড়ানোর প্রস্তাব দেওয়া হলো

রাম মন্দির নির্মাণ স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

 

মরণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে জর্জরিত ভারত। তার ওপর উত্তেজনা চলছে ভারত-চীন সীমান্তে। এমনকি গত সোমবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে ভারতের বেশ কিছু সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে অযোধ্যায় রামমন্দির নির্মাণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে।

রাম মন্দির ট্রাস্ট আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে লাদাখ সীমান্তে চলমান পরিস্থিতিকে গুরুতর বলে উল্লেখ বলা হয়েছে, এই অবস্থায় দেশ রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই লাদাখ সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। এরই প্রেক্ষাপটে গত সোমবার গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভারতের ২৩ জন প্রাণ হারিয়েছেন বলে দেশটির গণমাধ্যমে দাবি করা হয়েছে।

অন্যদিকে, ভারতের দাবি, সংঘর্ষে চীনের ৭৬ সেনা হতাহত হয়েছে। তবে চীনের পক্ষ এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

সীমান্তে চীনাদের হামলায় সেনা হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মৃত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাম মন্দির ট্রাস্ট। এবার রাম মন্দির নির্মাণ স্থগিতের ঘোষণা দিলো।

প্রসঙ্গত, গত বছর ভারতের সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে অযোধ্যার বিতর্কিত জমি মামলার নিষ্পত্তি ঘটে। এর পরই সেখানে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু করে ওই ট্রাস্ট।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD