শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

পরীমণির হুঁশিয়ারি ‘এবার কিন্তু আর ছেড়ে কথা বলব না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা পরীমণি। আলোচনা-সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না। রুপালি পর্দা সফলভাবে সামলালেও ঘর সামলাতে তিনি যেন হিমশিম খাচ্ছেন। কার কুনজরে এ অবস্থা তা হয়তো সময়ই বলে দেবে। তবে কিছুদিন পরপর যে ঘটনাগুলো ঘটছে তাতে নিশ্চিত করেই বলা যায়- এ যেন সুখের ঘরে দুঃখের হানা।

সম্প্রতি পরীমণির স্বামী শরীফুল রাজ, সুনেরাহসহ কয়েকজনের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিষয়টি নিয়ে এখনও চর্চা চলমান। সেই চর্চায় হঠাৎ আবির্ভাব সিনিয়র এক নায়িকার। পরীমণি তাকে ‘দিদি’ সম্বোধন করে আজ বৃহস্পতিবার একটি স্ট্যাটাস দিয়েছেন। দিদির নাম উহ্য রেখে এক হাত নিয়েছেন এই নায়িকা, দিয়েছেন কঠোর হুঁশিয়ারি।

পরীমণি ফেসবুক পোস্টে লিখেছেন: ‘এবার কিন্তু আর ছেড়ে কথা বলব না। দিদি মিড লাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না-করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার ৬ তলা বাড়ির মালিক বানায়ে দিছিলেন আমাকে। বাড়ি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আমার ঘরের মধ্যে ঢুকে পরতে যাবেন না দিদি।’

হুমকিটা স্পষ্ট। তবে পরীমণি কাকে দিলেন এই হুমকি চলচ্চিত্রসংশ্লিষ্টদের না-চেনার কথা নয়। এবার দেখা যাক ‘দিদি’ এই হুমকি কীভাবে নেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD