শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

২৪৬ কোটি টাকায় বাড়ি কিনলেন উর্বশী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১, মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ ও মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন ২৯ বছর বয়সী এই সুন্দরী। স্বাভাবিক কারণে ভারতের গণ্ডি পেরিয়ে গেছে তার পরিচিতি।

মাঝে মাঝে ফ্যাশনেবল ও ব্যয়বহুল পোশাক পরে আলোচনার জন্ম দেন উর্বশী। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ২০০ কোটি রুপি মূল্যের কুমির নেকলেস পরে আলোচনার জন্ম দেন। এবার বিলাসবহুল বাড়ি কিনে চমকে দিলেন এই অভিনেত্রী।

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, বিলাসবহুল বাংলো কিনেছেন উর্বশী রাউতেলা। মুম্বাইয়ের অভিজাত এলাকায় এটি অবস্থিত। যশ চোপড়া এখন উর্বশীর পড়শী। পাঁচতলা বিশিষ্ট প্রাসাদসম এই বাংলোতে রয়েছে ব্যক্তিগত জিম, বড় একটি বাগান, বিস্তৃত উঠোন। উর্বশীর এই উঠোনটি যশ চোপড়ার বাড়ির উঠোনের সঙ্গে যুক্ত। সমসাময়িক ও আধুনিক মেজাজে বাড়িটির ডিজাইন করা হয়েছে। উর্বশী এটি কিনতে ব্যয় করেছেন ১৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪৬ কোটি ৭৮ লাখ টাকার বেশি)। এরই মধ্যে নতুন বাড়িতে উঠেছেন উর্বশী। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD