মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

হেফাজত নেতা মাওলানা ইয়াহিয়া আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইয়াহিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩ জুন) মাওলানা ইয়াহিয়ার ছেলে মাওলানা মোহাম্মদ জুনাইদ এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৩ জুন) রাত দেড়টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী মাদরাসায় অসুস্থ হয়ে পড়লে মাওলানা ইয়াহিয়াকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি।
হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন মাওলানা ইয়াহিয়া।

উল্লেখ্য, মাওলানা ইয়াহিয়া ১৯৪৭ সালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার অন্তর্গত আলমপুর গ্রামের কাজী সালেহ আহমদ বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। এর আগে দীর্ঘদিন হেফাজতের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD