বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩

ঢাকাসহ দেশের ৪ বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়া রবিবার দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অফিসের সহকারী আশরাফুল আলম জানান, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনি ও রবিবার দেশের ৪ জেলায় বৃষ্টির পাশাপাশি শনিবার শেষরাত থেকে রবিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ ছাড়া রংপুর বিভাগের ওপার দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

তাপমাত্রা বেড়ে দেশের বিভিন্ন স্থানে ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

প্রচণ্ড গরমে কষ্টে রয়েছে প্রায় সারা দেশের মানুষ। এর মধ্যে চলছে লোডশেডিং। গরমে বাড়ছে মানুষের অসুস্থতা। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে এই তপ্ত পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ও বরিশাল বিভাগসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান আবহাওয়াবিদরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD