শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এশিয়া কাপ নিয়ে নতুন প্রস্তাব পাকিস্তানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩

ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেজন্য তারা নতুন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) প্রস্তাব দিয়েছে।
এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচগুলো দেশের মাঠে খেলার সুযোগ চান বাবর আজমরা। তবে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলংকায় হলে পিসিবির কোনো সমস্যা নেই।
প্রতিযোগিতার অন্তত চার থেকে পাঁচটি ম্যাচ দেশের মাঠে খেলতে চায় পাকিস্তান। বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু বা শ্রীলংকায় হলে পাকিস্তানের আপত্তি নেই।
এশিয়া কাপের ফাইনালে ভারত যদি না উঠে তাহলে লাহোরে ফাইনাল ম্যাচ চায় পাকিস্তান।
এশিয়া কাপ নিয়ে পিসিবির নতুন প্রস্তাবে এখনো অনুমোদন দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সূত্রের খবর, এ প্রস্তাবে সম্মতি দিতে পারে এসিসি।
সবকিছু ঠিক থাকলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD