শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টেস্ট নিয়ে আফগানিস্তানের স্বপ্ন বাংলাদেশের শুরুর দিনগুলোর মতো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

একে একে একাডেমি মাঠে ঢুকলেন আফগানিস্তানের ক্রিকেটাররা। এরপর তারা চুপচাপ দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ, প্রথাগত টিম মিটিং নয় সেটি।
দূর থেকে দেখে মনে হলো অনুশীলন শুরুর আগে তারা হয়তো করছেন প্রার্থনা। এরপর শুরু হলো আফগানিস্তানের অনুশীলন।
২০১৮ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিল তারা। সবমিলিয়ে পাঁচ বছরের পথচলায় ছয় ম্যাচের তিনটিতেই জিতেছে আফগানিস্তান। সেটিও আলাদা তিন দলের বিপক্ষে, যার মধ্যে আছে বাংলাদেশও।
সবশেষ টেস্টটা অবশ্য খেলেছিল দুই বছর আগে। জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে জিতেছিল তারা। বুধবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে আফগানরা। এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তাদের হেড কোচ জনাথন ট্রট বলেছেন, টেস্ট দল হিসেবে আফগানিস্তানের স্বপ্ন এখন বাংলাদেশের শুরুর দিনগুলোর মতো।
তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা এখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের শুরুর দিককার মতো তৃষ্ণার্ত। বাংলাদেশ এখন ঘরের মাঠে অন্য দলগুলোকে হারাচ্ছে। আমার মনে হয় এমন তৃষ্ণা থাকাটা গুরুত্বপূর্ণ। এটাই খেলাটাকে এগিয়ে নেয়। সব টেস্ট ক্রিকেটাররা আপনাকে বলবে কীভাবে তারা টেস্ট খেলতে পছন্দ করে। তারা বলবে টেস্ট তাদের প্রিয় ফরম্যাট কারণ হচ্ছে দুই দলের মধ্যে চ্যালেঞ্জটা। ব্যক্তিগতভাবেও এটা আছে। এটা সবচেয়ে রোমাঞ্চকর, আগামীকাল থেকে এমন কিছুই দেখতে চাই। ’
বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে আফগানিস্তানের জন্য একটি ধাক্কাও আছে। দলের সবচেয়ে বড় তারকা রশিদ খানকে ছাড়া এসেছে তারা। এর পেছনে ভাবনাটা কী? ট্রট বলছেন, সামনের দুইটি বড় টুর্নামেন্ট।
তিনি বলেন, ‘রশিদের মতো কারো বদলি খুঁজে পাওয়া খুব কঠিন। পৃথিবীর নানা প্রান্তে ভিন্ন ধরনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তার। সে টেস্ট ক্রিকেটও খেলেছে। ওইদিক থেকে অবশ্যই তাকে মিস করবো। কিন্তু আমার মনে হয় অনেক ক্রিকেট সামনে আছে, কিছুটা ফ্রি থাকা ভালো। এশিয়া কাপ ও বিশ্বকাপ আসছে। এই সময়টাকে সে ভবিষ্যতের দিকে ও কয়েক মাস পর হতে যাওয়া টুর্নামেন্টকে দেখার সুযোগ হিসেবে দেখবে। ’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD