শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দ্বিতীয় দিন শেষে ৩৭০ রানে এগিয়ে টাইগাররা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনেও আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রান তুলতেই শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড থাকায় বাংলাদেশ এখন ৩৭০ রানে এগিয়ে।
৫ উইকেটে ৩৬২ রান নিয়ে আজকের খেলা শুরু করেছিল বাংলাদেশ।
তবে আফগানিস্তানের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৮২ রানে। এরপর বল হাতে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাত্র ১৪৬ রানেই গুটিয়ে দেয় আফগানদের।
শরীফুল ইসলামের বলে ইব্রাহিম জারদান (৬) আউট হলে দলীয় ১৮ রানেই তাদের প্রথম উইকেটের পতন হয়।
৪১ রানে ৪ উইকেটে হারানোর পর পঞ্চম উইকেটে ৭৩ বলে ৬৫ রানের জুটি গড়েন নাসির জামাল আর আফসার জাজাই।
এই জুটি ভেঙে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেন মিরাজ। তার বলে এলবিডাব্লিউ হয়ে যান নাসির জামাল। এরপর আর ঘুরে দাঁড়তে পারেনি আফগানিস্তান।
৪৭ রানে ৪ উইকেট নেন ইবাদত হোসেন। এ ছাড়া শরীফুল, মিরাজ ও তাইজুল নেন ২টি করে উইকেট।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪। নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান দুজনই ৫৪ রানে অপরাজিত আছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD