শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড পেলেন তারিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। সাফের আগে এই জয়টি বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বাড়ালেও এ ম্যাচে দুঃসংবাদও আছে। ম্যাচের শেষ মুহূর্তে লালকার্ড দেখে মাঠ ত্যাগ করেছেন দলের অন্যতম সেরা খেলোয়াড় ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজী।
রেফারির সঙ্গে অহেতুক তর্ক করে দ্বিতীয় হলুদ কার্ড খেয়ে বিপদ ডেকে এনেছেন জাতীয় দলের হয়ে ১৬ ম্যাচ খেলা ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার। থাইল্যান্ডের রেফারিকে কি বলেছিলেন তারিক কাজী?
কম্বোডিয়া থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কম্বোডিয়ার খেলোয়াড় পড়ে গেলেই ফাউল ধরছিলেন রেফারি। এটা কেন করা হচ্ছে সেটাই জানতে চেয়েছিলেন তারিক। আর তাতেই দ্বিতীয় হলুদ কার্ড দিয়ে দেন রেফারি।’
আগামীকাল (শুক্রবার) বিকেল স্থানীয় সময় ৫টায় বাংলাদেশ দল কম্বোডিয়া থেকে উড়াল দেবে বেঙ্গালুুরুর উদ্দেশ্যে। ভারতের এই শহরে ২১ জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২২ জুন লেবাননের বিপক্ষে।
কম্বোডিয়ার বিপক্ষে লালকার্ড পাওয়ায় তারিক কাজী কমপক্ষে এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন। তাই সাফের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।
ম্যানেজার আমের খান বলেন, ‘তারিক এই ফ্রেন্ডলি ম্যাচে লালকার্ড পাওয়ায় সাফে সে শাস্তি কার্যকর হবে কিনা, সে বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। দেখি ম্যাচ কমিশনার কী রিপোর্ট দেন।’
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘ফিফা আন্তর্জাতিক ম্যাচে পাওয়া লালকার্ড পরের আন্তর্জাতিক ম্যাচেই কার্যকর হয়ে থাকে। ফ্রেন্ডলি ম্যাচে লাল কার্ড সাফে কার্যকর হবে কিনা, তা নিশ্চিত হওয়া যাবে ম্যাচ কমিশনারের রিপোর্ট পাওয়ার পর।’
কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের রক্ষণভাগে অতন্ত্র প্রহরী ছিলেন তারিক কাজী। বেশ কয়েকবার তিনি দলকে বাঁচিয়েছেন বিপদ থেকে। কম্বোডিয়া শুরু থেকে বাংলাদেশ রক্ষণে আক্রমণ করতে থাকে। সেই আক্রমণগুলো রুখতে বড় ভূমিকা ছিল তারিক কাজীর। সাফে লেবাননের বিপক্ষে তারিক কাজী খেলতে না পারলে রক্ষণের দুর্বলতা থাকবে, সেটা নিশ্চিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD