আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ হতেই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে দিল বাংলাদেশ। আজ শনিবার দুপুরে ঘোষিত ১৫ সদস্যের এই দলে ফিরেছেন ফর্মহীনতায় বাদ পড়া আফিফ হোসেন ধ্রুব। ঘরোয়া লিগে দারুণ ব্যাটিং করে নাঈম শেখ ফিরেছেন দুই বছর পর। ইনজুরিতে সর্বশেষ সিরিজ খেলতে না পারা তাসকিনও আছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে।
২০২১ সালের মে মাসে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নাঈম। আর আফিফ টানা ফর্মহীনতার কারণে চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বাদ পড়েন। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী ও রনি তালুকদার। আগামী ৫ তারিখ থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ।
একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ ৮ এবং ১১ জুলাই।
বাংলাদেশের ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম।