শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

প্রিয়তমা’র প্রথম ঝলক দেখে ‘ওয়াও’ বললেন অপু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩

আসন্ন ঈদুল আজহায় বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। শনিবার (১৭ জুন) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ছবিটির ৩০ সেকেন্ডের ফার্স্ট লুক টিজার। মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয় ভিডিওটি।
ছবিতে শাকিব খানের লুক দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্ত-দর্শকেরা। তাদের সঙ্গে সুর মিলিয়েছেন চিত্রনায়িকা ও শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। ‘প্রিয়তমা’র প্রথম ঝলক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন এ অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘বেস্ট অব লাক’ (সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি)।
প্রাক্তন শাকিবের ছবির ফার্স্ট লুক শেয়ার প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘এককথায় বলতে চাই, আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রকে ভালোবাসি। এই চলচ্চিত্রকে আমার মনে করি। সব ভালো চলচ্চিত্রের প্রতি আমার শুভকামনা সব সময় থাকবে। এর ব্যতিক্রম আমি নই।’
তিনি আরও বলেন, “সত্যি কথা বলতে, ‘প্রিয়তমা’য় শাকিবের এই লুকটায় আমি মুগ্ধ। নায়িকা হিসেবে নয়, একজন দর্শকের জায়গা থেকে আমার জাস্ট ওয়াও মনে হয়েছে। একজন নায়ক মানে, এরকমই। সবাই যাকে দেখে ওয়াও বলছে, আমি না বলে কি পারি।”
‘প্রিয়তমা’ ছবির ফার্স্ট লুকটা কেন ব্যতিক্রম মনে হয়েছে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘দর্শক হিসেবে বলতে গেলে বলতে হয়, শাকিব খান বরাবরই নতুনত্বতের জন্ম দেন। প্রতিনিয়ত নিজেকে ভাঙতে পারে। নতুনভাবে উপস্থাপন করতে পারে। আব্রাহাম তো তার বাবা ফার্স্ট লুক দেখে, বেস্ট উইশেস জানিয়েছে। বাকিটা সে একটা ভিডিওতে বলেছে
প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’ পরিচালনা করছেন হিমেল আশরাফ। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD